Upanayan Photography Kolkata – Complete Paita Ceremony Guide
Upanayan photography Kolkata is essential to capture every sacred moment of the Paita ceremony…
উপনয়ন বা পৈতা অনুষ্ঠান প্রতিটি হিন্দু পরিবারের কাছে একটি অত্যন্ত পবিত্র এবং আবেগের মুহূর্ত। সব ব্রাহ্মণ পরিবারের নিয়ম একেবারে একই না হলেও কিছু মূল বিষয় সব ক্ষেত্রেই এক থাকে, যেমন— বেদ পাঠ, দণ্ড ধারণ, ভিক্ষা গ্রহণ, গুরু মন্ত্র গ্রহণ এবং যজ্ঞ ও আহুতি প্রদান। এই আচারগুলিই উপনয়নের মূল ভিত্তি।
এই শাস্ত্রীয় মুহূর্তগুলোকে শৈল্পিক ও নিখুঁতভাবে ফ্রেমবন্দি করতে প্রয়োজন একজন অভিজ্ঞ ফটোগ্রাফার। আপনি যদি আপনার সন্তানের এই বিশেষ মাইলফলকটির জন্য সেরা কভারেজ খুঁজে থাকেন, তবে আমাদের Upanayan Photography Service in Kolkata পেজটি ভিজিট করতে পারেন। পেশাদারী দৃষ্টিভঙ্গিতে প্রতিটি আচার ফুটিয়ে তোলার পাশাপাশি সঠিক নিয়ম এবং পরিকল্পনা নিয়ে আমাদের এই গাইডটি আপনাকে সম্পূর্ণ সাহায্য করবে।
সরাসরি বুকিং বা যেকোনো জিজ্ঞাসার জন্য কল করুন: +91 9062513366
Upanayan Photography Kolkata – Planning & Ritual Guide
Upanayan Ceremony Guide: Planning & Rituals in Kolkata
পৈতা অনুষ্ঠানের ফটোশ্যুট ও প্ল্যানিং টিপস
পৈতা বা উপনয়ন অনুষ্ঠান মানেই একটি শিশুর জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। এটি শুধু একটি সামাজিক অনুষ্ঠান নয়, বরং গভীরভাবে আধ্যাত্মিক ও শাস্ত্রনির্ভর একটি সনাতন রীতি। এই পবিত্র দিনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তকে নিখুঁতভাবে ধরে রাখতে Upanayan photography Kolkata এখন একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করা এবং ফটোশ্যুটকে আরও আকর্ষণীয় করে তুলতে সঠিক পরিকল্পনা অত্যন্ত জরুরি। তাই পৈতা অনুষ্ঠানের ছবি আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতে আমরা কিছু বিশেষ গাইডলাইন তৈরি করেছি। বাচ্চার ক্লান্তি কমানো থেকে শুরু করে সঠিক পোশাক নির্বাচন—সবকিছু জানতে এই সম্পূর্ণ গাইডটি পড়ুন।
Upanayan ceremony photography সম্পর্কে বিস্তারিত জানতে এবং আমাদের professional service দেখতে ভিজিট করুন: Best Upanayan Photographer in Kolkata।
thread ceremony photography kolkata
Upanayan Ceremony ki?
বৈদিক ও বাঙালি ব্রাহ্মণ রীতি অনুযায়ী সাধারণত ৭, ৯, ১১ অথবা ১৩ বছর বয়সে পৈতা বা উপনয়ন দেওয়া হয়। নির্ধারিত বয়স অতিক্রম হয়ে গেলে শাস্ত্র অনুযায়ী প্রায়শ্চিত্ত করার নিয়ম রয়েছে।
উপনয়নের মাধ্যমে শিশুকে গুরু ও আচার্যের কাছ থেকে জীবনাচরণের শিক্ষা গ্রহণের পথে প্রবেশ করানো হয়। প্রাচীনকালে এই অনুষ্ঠান বহুদিনব্যাপী হলেও আধুনিক নিউক্লিয়ার পরিবারের বাস্তবতায় এখন একদিনেই সম্পন্ন করা হয়। সময় কমলেও মূল নিয়ম ও শাস্ত্রীয় বিধানে কোনো শিথিলতা আনা হয়নি।
This upanayan ceremony guide families follow for proper rituals.
upanayan photography kolkata
সাধারণত মার্চ থেকে জুন মাসের মধ্যে তিথি ও পঞ্জিকা অনুযায়ী উপনয়ন অনুষ্ঠিত হয়। এই সময় কলকাতার আবহাওয়া গরম ও আর্দ্র থাকে, তাই অনুষ্ঠানের দিনে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।
উপনয়নের মূল আচারগুলি সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে চলে এবং একটির পর একটি আচার ধারাবাহিকভাবে সম্পন্ন করা হয়।
পোশাক ও সাজসজ্জা নির্দেশিকা
উপনয়নের দিনে পরিবারের সদস্যদের ঐতিহ্যবাহী বাঙালি পোশাক পরিধান করা উচিত।
- বাবা: ধুতি–পাঞ্জাবি
- মা: শাড়ি
- শিশু: ধুতি, গেঞ্জি ও গামছা
গরমের কথা মাথায় রেখে হালকা ও ঢিলেঢালা সুতির কাপড় নির্বাচন করা সবচেয়ে উপযুক্ত।
পৈতা / উপনয়ন অনুষ্ঠানের মূল নিয়মাবলি
সব ব্রাহ্মণ পরিবারের নিয়ম একেবারে একই না হলেও কিছু মূল বিষয় সব ক্ষেত্রেই এক থাকে, যেমন—
- বেদ পাঠ
- দণ্ড ধারণ
- ভিক্ষা গ্রহণ
- গুরু মন্ত্র গ্রহণ
- যজ্ঞ ও আহুতি প্রদান
এই আচারগুলিই উপনয়নের মূল ভিত্তি।
উপনয়ন অনুষ্ঠানের ধাপে ধাপে বিবরণ / Rules Bengali
সাধারণত সকাল ৯টা নাগাদ অনুষ্ঠান শুরু করা সবচেয়ে ভালো। কারণ কিছু আচার সময়সাপেক্ষ হয় এবং দেরিতে শুরু করলে পরবর্তী কাজ ব্যাহত হতে পারে।
অনুষ্ঠানের ধাপগুলি সাধারণত এই ক্রমে হয়—
- বেদি প্রস্তুতি
- গায়েহলুদ
- মুণ্ডন (নাড়া করা)
- গেরুয়া বসন পরানো
- আচার্যের কাছ থেকে দীক্ষা গ্রহণ
- পরিবারের সদস্যদের কাছ থেকে ভিক্ষা গ্রহণ
- গুরু মন্ত্র পাঠ
- যজ্ঞে আহুতি প্রদান
এই সমস্ত আচার বিরতিহীনভাবে ও নিয়ম মেনে সম্পন্ন করা হয়।
শিশুর স্বাস্থ্য ও যত্ন
যেহেতু উপনয়ন সাধারণত অল্প বয়সী শিশুর হয়, তাই সারাদিন উপবাস ও দীর্ঘ আচার শিশুর জন্য শারীরিকভাবে ক্লান্তিকর হতে পারে।
অভিভাবকদের উচিত শিশুর দিকে অতিরিক্ত নজর রাখা এবং প্রয়োজন অনুযায়ী ORS বা হালকা এনার্জি ড্রিঙ্ক দেওয়া। সাধারণত বিকেলের দিকে ফল বা মিষ্টি গ্রহণের অনুমতি থাকে।
upanayan photography kolkata: Photography & Coverage
উপনয়ন বা পৈতা অনুষ্ঠান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার। এই দিনের প্রতিটি মুহূর্ত সুন্দরভাবে ধরে রাখার জন্য আমরা একটি নির্দিষ্ট টাইমলাইন অনুসরণ করি।
Our upanayan ceremony guide also covers photography planning.
সকাল ৯টা – ক্রিয়েটিভ ও ফ্যামিলি ফটোশুট
এই সময় শিশুটি সাধারণত ফ্রেশ ও রিল্যাক্সড থাকে এবং মূল আচার এখনো শুরু হয় না। তাই আমরা করি—
- শিশুর সিঙ্গেল ক্রিয়েটিভ ফটোশুট
- মা–এর সাথে শিশুর ছবি
- মা–বাবার সাথে শিশুর ছবি
- পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ফটো ও ভিডিও
আমাদের ক্রিয়েটিভ শুট মূলত শিশুকে কেন্দ্র করেই করা হয়।
মূল রিচুয়ালস – ট্র্যাডিশনাল ও ক্যান্ডিড ফটোগ্রাফি
- গায়েহলুদ
- মুণ্ডন (নেড়া হওয়া)
- উপনয়নের বিভিন্ন রিচুয়াল
এই সময় আমরা ট্র্যাডিশনাল ও ক্যান্ডিড দুইভাবেই কভার করি।
গেরুয়া বসন থেকে গঙ্গাজল শুদ্ধিকরণ
- গেরুয়া বসন পরানো
- আচার্যের মন্ত্রপাঠ ও মণ্ডলদান
- ভিক্ষা গ্রহণ
- হোম, অগ্নি ও দুধ–গঙ্গাজলের মাধ্যমে শুদ্ধিকরণ
পুরো সময়টায় আমরা কোনো ব্রেক নিই না, যাতে একটি মুহূর্তও মিস না হয়।
গঙ্গা দণ্ডি ভাসানো ও রাজবেশ
এই অংশে আমরা মূলত ট্র্যাডিশনাল ফটোগ্রাফির ওপর জোর দিই, যাতে সংস্কৃতি ও ঐতিহ্যের সৌন্দর্য ফুটে ওঠে।
রিসেপশন – দিনের শেষ ও গুরুত্বপূর্ণ অংশ
রিসেপশনে আমরা কভার করি—
- শিশুর সিঙ্গেল ও ক্রিয়েটিভ শুট
- ফ্যামিলি ফটোশুট
- আত্মীয় ও বন্ধুদের সাথে ছবি
- ট্র্যাডিশনাল ও ক্যান্ডিড ফটোগ্রাফি
উপনয়ন ফটোগ্রাফি মানেই বাড়তি পরিশ্রম
একটি ওয়েডিংয়ের থেকেও অনেক সময় উপনয়ন বা পৈতা ফটোগ্রাফিতে বেশি শ্রম ও মনোযোগ প্রয়োজন। কারণ পুরো দিনজুড়ে একের পর এক গুরুত্বপূর্ণ আচার চলে এবং প্রতিটিই সমানভাবে গুরুত্বপূর্ণ।
আমাদের লক্ষ্য—এই পবিত্র দিনের প্রতিটি মুহূর্তকে আজীবনের স্মৃতিতে পরিণত করা।
This complete upanayan ceremony guide helps parents prepare better.
https://en.wikipedia.org/wiki/Upanayana
Real Experiences from Our Happy Clients























The photography, album, and cinematic video were all truly outstanding. Their team was professional, creative, and supportive throughout the entire process. We are so pleased with the results and will highly recommend their team to anyone looking for the best wedding services.


The most enjoyable experience was taking personal candid pictures. The photographers worked in a very natural way—they never pressured us to pose. Our smiles, emotions, family moments were captured so beautifully and candidly that the moments come alive again when we see the pictures.
We were completely comfortable in front of the camera, and that is evident in the quality of the pictures. The framing, clarity and editing of the pictures are very classy—there is no over-editing, but each picture gives a premium look.
My sister and the entire family are very happy with the work of Santanuz Gallery. Santanuz Gallery is highly recommended for those looking for a trusted team in Kolkata to capture wedding photography and natural candid moments. Thank you Santanu da & team, for creating such beautiful memories of our wedding.

The professionalism and dedication of the team throughout the 3-day wedding program was truly remarkable. Every ritual, family moment and candid emotion was captured very naturally. Even as a guest, the camera never felt intrusive—everything was handled very smoothly.
The personal candid shots are especially great. The natural laughter, joy and family bonding are captured so beautifully that the vibe of the entire wedding comes back when you look at the pictures. Everyone was completely comfortable in front of the camera, and the impact of that can be seen in the quality of the pictures.
The quality of the pictures and videos is very clean and premium. Editing is classy, no over-editing. The whole family is very happy with the work of Santanuz Gallery.
Santanuz Gallery is highly recommended for those looking for a trusted photography team for a multi-day wedding or destination wedding in Kolkata. Thank you Santanu da & team, for capturing the beautiful memories of our grandfather's wedding with such care.
























